ATN News
শিরোনাম
  •  

মিরপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

         
মিরপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষ পরিস্থিতি অনুযায়ী, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। অন্যদিকে, আন্দোলনরত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশের দাবি, সংঘর্ষের সময় আন্দোলনস্থলে প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক অবস্থান করছিলেন। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশের অভিযান শুরু হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

বর্তমানে মিরপুর-১১ নম্বর এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। একই সঙ্গে রাজধানীর পল্লবীর কালশী রোডেও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় কয়েকজন শ্রমিককে পুলিশ সদস্যদের মারধর করতে দেখা যায়।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘সড়কে শ্রমিকদের অবরোধ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।’

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এ সংঘাতের কারণে মিরপুর ও পল্লবী এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ