ATN News
শিরোনাম
  •  

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

         
বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান শুরু হয়।

এবারের সোলার এক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সৌরবিদ্যুতের মাধ্যমে বাড়তি আয়ের সম্ভাবনা তুলে ধরাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন– বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ তৈরি এবং দেশের বিদ্যুৎ উৎপাদনে পরিচ্ছন্ন জ্বালানির অংশীদারত্ব বাড়ানোর বিষয়গুলো এবারের সোলার এক্সপোতে গুরুত্ব পাচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ