ATN News
শিরোনাম
  •  

‘ভালোবাসা যদি ভুল হয়’ গানে ফিরছে আকাশ-কনা জুটি

         
‘ভালোবাসা যদি ভুল হয়’ গানে ফিরছে আকাশ-কনা জুটি

‘ভালোবাসা যদি ভুল হয়’ গানে ফিরছে আকাশ-কনা জুটি

‘তুফান’ সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’-এর সাফল্যের পর আবারও নতুন গানে একসঙ্গে কণ্ঠ দিচ্ছেন সংগীতশিল্পী আকাশ সেন ও দিলশাদ নাহার কনা। এবার তাঁদের কণ্ঠে আসছে ‘ভালোবাসা যদি ভুল হয়’। জাহিদ জুয়েল পরিচালিত ‘জানোয়ার’ সিনেমার জন্য তৈরি হয়েছে গানটি।

সম্প্রতি ‘জানোয়ার’ সিনেমার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর সামনে এসেছে সিনেমাটির গানসংক্রান্ত তথ্য। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, ‘ভালোবাসা যদি ভুল হয়’ গানের কথা লিখেছেন তিনি নিজেই। গানটির সুর করেছেন আকাশ সেন। সংগীতায়োজন করেছেন সজীব দাস। এতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।

গানটির দৃশ্যায়নে দেখা যাবে নবাগত অভিনয়শিল্পী সাজ ও আবান্তিকাকে। আবদুল আজিজের তথ্য অনুযায়ী, নতুন বছরের জানুয়ারিতে গানটি ইউটিউবে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

এর আগে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান আকাশ সেন ও কনা। গানটি ইউটিউবে ৪৬ কোটির বেশি ভিউ অর্জন করেছে। সেই সাফল্যের পর নতুন এই গান নিয়ে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

‘জানোয়ার’ নিয়ে আবদুল আজিজ আগেই জানিয়েছেন, সিনেমাটির বেশিরভাগ অংশে থাকছে রাস্তার কুকুর। তাই ২০২১ সালে শুটিংয়ের পরিকল্পনা করলেও নানা প্রতিবন্ধকতায় তা অনেকদূর পিছিয়েছে। এছাড়া নবাগত অভিনয়শিল্পী খুঁজতেও লেগেছে সময়।

চারজন নবাগতসহ মোট ১৫০ জন অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। এর মধ্যে রয়েছেন আলিশা, নাদের চৌধুরী, শিবা সানু, জয়, নাজমুল, শুভ্র মেরাজ, রাকা পপি, শাহ আলম সরকার প্রমুখ। সিনেমার মূল ভাবনা শাহ আলম সরকারের; কাহিনী ও সংলাপ লিখেছেন যৌথভাবে শাহ আলম সরকার ও আবদুল আজিজ। তবে সিনেমাটির মুক্তির বিষয়ে এখনো কিছু জানাননি নির্মাতারা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ