ATN News
শিরোনাম
  •  

গ্ল্যামারের চেয়ে জীবনের অর্জনকেই বড় করে দেখছেন পিয়া জান্নাতুল

         
গ্ল্যামারের চেয়ে জীবনের অর্জনকেই বড় করে দেখছেন পিয়া জান্নাতুল

গ্ল্যামারের চেয়ে জীবনের অর্জনকেই বড় করে দেখছেন পিয়া জান্নাতুল

র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া পিয়া জান্নাতুল এখন অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত। পেশাগত নানা ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত ভাবনা ও জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি নিজের চেহারায় ক্লান্তির ছাপ এবং আগের মতো গ্ল্যামারাস না দেখানোর বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই মডেল ও অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পিয়া জানান, অনেকেই তাকে দেখে ইদানীং ক্লান্ত মনে হওয়ার কথা বলেন। বিষয়টি তিনি নিজেও স্বীকার করেছেন। তবে আগের মতো সব সময় পরিপাটি কিংবা গ্ল্যামারাস দেখাতে না পারা নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

পোস্টে পিয়া লেখেন, ‘অনেকেই আমাকে বলেন, “তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে।” সত্যি বলতে, আমাকে ক্লান্তই দেখায়। আগের মতো সব সময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই।’

নিজের এই পরিবর্তনের ব্যাখ্যায় তিনি বলেন, জীবনে সব সময় সুন্দর দেখানো কিংবা নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করাই সবকিছু নয়। তার বর্তমান চেহারার ক্লান্তির পেছনে রয়েছে নানা দায়িত্ব, কাজের ব্যস্ততা, ছোট ছোট অর্জন, আনন্দের মুহূর্ত এবং অসংখ্য মানুষের দোয়া।

পোস্টের শেষাংশে নিজের প্রাপ্তি ও স্বপ্ন পূরণের কথা তুলে ধরে পিয়া জানান, একসময় যেসব বিষয় কেবল স্বপ্নে দেখতেন, সেগুলোর অনেক কিছুই এখন তার জীবনের অংশ। সবকিছু নিখুঁত না হলেও জীবনে যা পেয়েছেন, তা নিয়েই কৃতজ্ঞ তিনি। পিয়ার এই পোস্টে নেটিজেনদের কেউ কেউ নিজেদের মতামত জানিয়েছেন।

একজন মন্তব্য করেছেন, ‘জীবনে অনেক অর্জন থাকলেও সততার কোনো বিকল্প নেই। এই বয়সেই এত ক্লান্ত হওয়ার যৌক্তিক কারণ আছে, নিশ্চিত? পরিশ্রমী মানুষেরও শরীর ও মন কখনো কখনো অসহায় বোধ করে।’ আরেকজন লিখেছেন, ‘নিজের কাছে নিজে সৎ থাকলে এবং অন্যের ভালো চিন্তা ও ভালো করলে অবশ্যই মনে প্রশান্তি থাকবে এবং চেহারায় ক্লান্তির ছাপ পড়বে না।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ