নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেরিলাবাড়ি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো আফিয়া খাতুন (২) ও শিউলি আক্তার (২)। আফিয়া ওই গ্রামের আনারুল ইসলামের একমাত্র মেয়ে এবং শিউলি একই এলাকার সিরাজুল ইসলামের ছোট মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে আনারুল ইসলামের বাড়িতে কয়েকজন আত্মীয় বেড়াতে আসেন। অতিথিদের আপ্যায়নে পরিবারের সদস্যরা ব্যস্ত থাকায় শিশু দুটির দিকে তেমন নজর দেওয়া সম্ভব হয়নি। সকাল সাড়ে ১০টার পর থেকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন তাদের মা। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুরটিতে তিনি মাছ চাষ করেন। পুকুরের পাশেই ভুক্তভোগী পরিবারের রান্নাঘর রয়েছে। ঘটনার সময় বাড়িতে মেহমান ছিলেন। খেলাধুলার কোনো একপর্যায়ে ২ শিশু পুকুরে পড়ে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আমরা এ বিষয়ে ইতোমধ্যে পরিবারের সাথে কথা বলেছি। তার পরিবারের কোনো ধরনের অভিযোগ না থাকায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি