ATN News
শিরোনাম
  •  

খুলনার আঠারোবাকী নদীতে মিলল দুই ব্যক্তির গলাকাটা মরদেহ

         
খুলনার আঠারোবাকী নদীতে মিলল দুই ব্যক্তির গলাকাটা মরদেহ

খুলনার আঠারোবাকী নদীতে মিলল দুই ব্যক্তির গলাকাটা মরদেহ

খুলনার আঠারোবাকী নদী থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের হাবিবের কলাবাগানের উত্তর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে ভাটার কারণে পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয়দের সহযোগিতায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন, রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার রেজাউল করিম।

রূপসা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ