এড শিরান, অরিজিৎ ও মধুবন্তীর কণ্ঠে শাহরুখের ‘কিং’, প্রকাশ্যে নতুন গান
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এর প্রথম গান প্রকাশ পেয়েছে। ‘তু মিল জায়ে’ শিরোনামের গানটিতে শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটির অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক সংগীত তারকা এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর একসঙ্গে কণ্ঠ দেওয়া।
শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ করা হয়েছে। সামাজিক মাধ্যমে গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
‘তু মিল জায়ে’ গানটির দৃশ্যায়নে রয়েছে রোমান্স ও অ্যাকশনের মিশেল। শাহরুখ ও দীপিকার রোমান্টিক মুহূর্তের পাশাপাশি শত্রুদের সঙ্গে লড়াই, হাতাহাতি ও গোলাগুলির দৃশ্যও তুলে ধরা হয়েছে। গানের শেষাংশে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আর এবার হৃদয়ে আগুন লেগেছে, তাই পৃথিবী না পুড়িয়ে সে থামবে না।’
গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন শাহরুখ। তিনি লিখেছেন, ‘ভালোবাসার এই সময় শুধু ভাগ্যবানদের জন্য। যেখানে বারুদের গন্ধের মাঝেও গোলাপ ফোটে। ভালোবাসা আর অন্য সব লড়াই নিয়ে... এ ডিসেম্বরে।’
গানটি নিয়ে ভক্তদের প্রতিক্রিয়ায় দেখা গেছে মিশ্র চিত্র। শাহরুখ ও দীপিকার পর্দার রসায়ন প্রশংসা পেয়েছে অনেকের কাছ থেকে। তবে কেউ কেউ মনে করছেন, গানটির অ্যাকশন ও দৃশ্যায়নে শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর প্রভাব রয়েছে।
অন্যদিকে, এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর একই গানে কণ্ঠ দেওয়ার বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে। বিশেষ করে আন্তর্জাতিক সংগীত তারকা এড শিরানের সঙ্গে দুই বাঙালি শিল্পী অরিজিৎ ও মধুবন্তীর এই সংগীত-সমন্বয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রোতারা।
উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম অরিজিৎ সিংয়ের। অন্যদিকে বালুরঘাটের মেয়ে মধুবন্তী বাগচীও বাংলা সংগীতের পরিচিত মুখ। বাংলাদেশের কোক স্টুডিও বাংলাতেও গান করেছেন তিনি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে ষষ্ঠবারের মতো একসঙ্গে দেখা যাবে। ছবিটিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন ও সুহানা খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রানি মুখার্জি, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আহলাওয়াত।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমার।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি