ATN News
শিরোনাম
  •  

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিরতা সৃষ্টির চেষ্টা, কঠোর অবস্থানের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

         
শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিরতা সৃষ্টির চেষ্টা, কঠোর অবস্থানের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রমিক আন্দোলনের আড়ালে অস্থিরতা সৃষ্টির চেষ্টা, কঠোর অবস্থানের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, সীমান্তের ওপারের ইশারায় একটি মহল শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে সড়কে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। শ্রমিকদের আন্দোলনের আড়ালে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশে অস্থিতিশীলতা তৈরির যেসব চেষ্টা দেখা গেছে, সেসব কর্মকাণ্ডে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা ছিল না। তাঁর ভাষ্য, কিছু পতিত শক্তির অনুসারী ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তের ওপারের ইশারায় পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কিসের এই ডিসেম্বর-ডিসেম্বর করছেন? ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আমাদের অনেক কর্মসূচি রয়েছে এবং থাকবে। কোনো পলাতক দন্ডপ্রাপ্ত আসামি যদি চায় তাহলে অতিশীঘ্রই যেন প্রত্যাবর্তন করে। তাদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার হবে।

তিনি আরও বলেন, পলাতক আওয়ামী সরকারের অনেক নেতাকর্মীরা ডিসেম্বর-ডিসেম্বর করছেন। তারা যদি চায় আজকেই এন্ট্রি নিতে পারে। তাদের ফেরত আনতে তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেই দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানিয়েছি। এই ডিসেম্বর-ডিসেম্বর করে তারা তাদের পলাতক নেতাকর্মীদের বুস্টআপ করতে চাইছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ