ফ্লোরিডায় আবাসিক এলাকায় ব্যক্তিগত জেট বিধ্বস্ত, প্রাণ গেল ৯ জনের
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ। এতে উড়োজাহাজের চালকসহ থাকা ৯ জনের সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব প্রায় ৯ মাইল (১৪ দশমিক ৪৮ কিলোমিটার)।
শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, লিয়ারজেট মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিনের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।
এফএএর বিবৃতিতে বলা হয়, ৯ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি দক্ষিণ ফ্লোরিডার পাম বিচের ক্রেস্টহেভেন এলাকার একটি আবাসিক স্থানে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার ও জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। নিরাপত্তার স্বার্থে ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়ক বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়।
পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ সময় লাগতে পারে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচে নেমে আসছে এবং তার পরেই একটি বিস্ফোরণের ফলে ধোঁয়া ও আগুনের শিখা আকাশে ছড়িয়ে পড়ে।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, 'লিয়ারজেট' মডেলের বিমানটি বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করে এবং আছড়ে পড়ার আগে ৪১,০০০ ফুট উচ্চতায় উড়ছিল।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যৌথ তদন্তের ঘোষণা দিয়েছে এফএএ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। এফএএর বিবৃতি অনুযায়ী, তদন্তের মূল দায়িত্ব পালন করবে এনটিএসবি। সংস্থাটি তদন্তের অগ্রগতি ও পরবর্তী তথ্য প্রকাশ করবে।
সূত্র: ফক্স নিউজ
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি