ATN News
শিরোনাম
  •  

আজও মিরপুর-১০ অবরোধ পোশাক শ্রমিকদের

         
আজও মিরপুর-১০ অবরোধ পোশাক শ্রমিকদের

আজও মিরপুর-১০ অবরোধ পোশাক শ্রমিকদের

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা গোলচত্বরে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করে যানজট নিরসনের চেষ্টা করছে মিরপুর ট্রাফিক বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুল হক বকশী।

তিনি বলেন, পোশাক শ্রমিকরা আজও সড়ক অবরোধ করেছেন। বর্তমানে মিরপুর-১০ নম্বর গোলচত্বর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এর আগে গত বৃহস্পতিবার ও শনিবারও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরের বিভিন্ন সড়ক প্রায় পাঁচ ঘণ্টা করে অবরোধ করেন পোশাক শ্রমিকরা। শনিবারের অবরোধ শেষে কয়েকটি গার্মেন্টস কারখানা ও শপিং মলে ভাঙচুরের ঘটনাও ঘটে।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ