সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার
২০০৯ সালের আলোচিত পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য ষড়যন্ত্র, হত্যাকারীদের সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর অভিজাত এলাকা বনানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রের দাবি, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তার পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে দেশের ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনায় সক্রিয় ভূমিকা এবং সরাসরি হত্যাকাণ্ডে জড়িত চক্রের সঙ্গে যোগাযোগ ও সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বনানীতে অভিযান শেষে গ্রেপ্তার খন্দকার আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবি সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে কর্মকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তাকে বর্তমানে ডিবি কার্যালয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এটিএন নিউজ/মা.ই.স