ATN News
শিরোনাম
  •  

লালনের মানবতাবাদী দর্শন বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন: ভারতীয় হাইকমিশনার

         
লালনের মানবতাবাদী দর্শন বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন: ভারতীয় হাইকমিশনার

লালনের মানবতাবাদী দর্শন বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন: ভারতীয় হাইকমিশনার

বাউল সম্রাট ফকির লালন শাহের মানবতাবাদী দর্শন বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘লালন সন্ধ্যা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে লালন শাহের জীবন, দর্শন ও সংগীতের ঐতিহ্য তুলে ধরা হয়।

দীনেশ ত্রিবেদী বলেন, লালন শাহ মানবতার আলোকবর্তিকা। সমুদ্রে পথ হারানো জাহাজ যেমন দিকনির্দেশনার জন্য আলোকবর্তিকার সন্ধান করে, তেমনি মানবতাও পথ খুঁজে পেতে লালনের দর্শন থেকে শিক্ষা নিতে পারে। লালনকে শুধু বিশেষ দিনে নয়, প্রতিদিন স্মরণ করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাউল সংগীত পরিবেশন করেন শফি মণ্ডলের নেতৃত্বে একটি দল। বাঁশি পরিবেশন করেন গাজী আবদুল হাকিম। সংগীত পরিবেশন করেন নাসরিন আক্তার বিউটি। এছাড়া অচিন পাখি কালচারাল একাডেমির শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে লালনগীতি পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে নিগার সুলতানা সুমির নেতৃত্বে ব্যান্ড ‘লালন’ ঐতিহ্যবাহী লালনগীতির সঙ্গে আধুনিক সংগীতের সমন্বয়ে পরিবেশনা তুলে ধরে।

সাত শতাধিক অতিথির উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সদস্য, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

লালনের গান ও দর্শনের মধ্য দিয়ে মানবতা, সম্প্রীতি এবং দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ