এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল শুধু পুঁথিগত শিক্ষা নয়, নৈতিক শিক্ষা দেওয়ার কাজও করে যাচ্ছে—প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ‘৪র্থ হিফজ ও O/A Level সমাবর্তন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৫৪ জন শিক্ষার্থীকে পূর্ণ হাফেজ হিসেবে এবং ৮৫ জন শিক্ষার্থীকে O-Level ও A-Level গ্র্যাজুয়েট হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার রাজধানীর সেনাপ্রাঙ্গণ কনভেনশন হল (অডিটোরিয়াম)-এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পবিত্র আল-কোরআনের হাফেজ-হাফেজা এবং O/A Level পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া এই অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমাবর্তন কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, “শিক্ষা বলতে শুধু পুঁথিগত শিক্ষা নয়, শুধু ম্যাথ, ফিজিক্স নয়। শিক্ষা বলতে নৈতিক শিক্ষাও। একটি সমাজ গড়তে হলে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে অপরকে বুঝতে চেষ্টা করা, একে অপরের মর্যাদা সঠিকভাবে দেওয়া—এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “কাঠামোগত শিক্ষার মধ্যে হয়তো আমরা বিষয়টি শক্তভাবে অন্তর্ভুক্ত করিনি। আমি সাধুবাদ জানাই, এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল শুধু পুঁথিগত শিক্ষা নয়, তারা নৈতিক শিক্ষা দেওয়ার কাজগুলোও সুন্দরভাবে করে যাচ্ছে।”
এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ফাউন্ডিং চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর খান মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় খান মো. আখতারুজ্জামান বলেন, “২০১৫ সালের এই অক্টোবর মাসেই এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ ১২ বছরের এই পথচলায় ছিল অনেক বাধা, ত্যাগ, প্রতিকূলতা ও কঠিন পরীক্ষা। তবে একটি স্বপ্ন আমাদের পথ দেখিয়েছে। সেটি হলো—এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে কোরআনের আলোর পাশাপাশি থাকবে আধুনিক জ্ঞান; আর একাডেমিক সাফল্যের সঙ্গে থাকবে নৈতিকতা ও মানবিকতা।
“শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের আস্থা ও সহযোগিতায় আজ এভারোজ লালমাটিয়া বহু সাফল্য ও অগ্রগতির সাক্ষী। আমরা গর্বের সঙ্গে বলতে পারি, কোরআনের শিক্ষা ও আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষার সমন্বয়ে এভারোজ লালমাটিয়া বাংলাদেশে একটি স্বতন্ত্র শিক্ষার পথিকৃৎ। আমাদের দেখানো পথ ধরে দেশে প্রায় ২৫০টি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
“আমরা চাই, ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল আরও বৃদ্ধি পাক। তবে তাদের প্রতি আমাদের আন্তরিক প্রত্যাশা—শিক্ষার মান ও সেবার উৎকর্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মিথ্যা তথ্য, চটকদার বিজ্ঞাপন কিংবা বাস্তবায়ন-অসম্ভব প্রতিশ্রুতি দিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করবেন না। মনে রাখবেন, শিক্ষা কোনো পণ্য নয়, শিশুদের ভবিষ্যৎ কোনো প্রচারণার বিষয় নয়—শিক্ষা একটি আমানত।”
এভারোজ লালমাটিয়ার সাফল্য তুলে ধরে তিনি বলেন, “২০১৯ সাল থেকে আমাদের O-Level এবং A-Level শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে। World Highest, Country Highest-সহ বিভিন্ন অর্জন আমাদের গর্বিত করেছে। গত জানুয়ারি থেকে নেওয়া উন্নয়নমূলক উদ্যোগগুলোর উদ্দেশ্য একটাই—আমাদের শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করা, বিশ্বমঞ্চে তুলে ধরা এবং তাদের আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দেওয়া।”
খান মো. আখতারুজ্জামান আরও বলেন, “২০২৬–২৭ শিক্ষাবর্ষে আসন সীমিত থাকা সত্ত্বেও প্রায় ১ হাজার আবেদনকারীর মধ্য থেকে ৪০০ শিক্ষার্থীকে ভর্তি করতে পেরেছি। আমরা ইতিমধ্যে আপনাদের চাহিদার কথা বিবেচনা করে শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে জনবহুল ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা আফতাবনগর-সংলগ্ন নিকুঞ্জে একটি শাখা প্রতিষ্ঠার কাজ শুরু করেছি। এ ছাড়া লালমাটিয়াতেই আমাদের নিজস্ব একটি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে চাই। আমরা সেই স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছি।”
এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী বলেন, “এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলে হিফজুল কোরআন (আল-কোরআন ও ইসলামিক স্টাডিজ), ইংলিশ মিডিয়াম O-Level ও A-Level-এর পাশাপাশি আরবি ভাষাকে ধারণ করে ইসলামী ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নের যে শুভ সূচনা দেখা যাচ্ছে, তা গোটা পৃথিবীতে অতুলনীয় ও অনন্য।”
তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে ‘এভারোজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শুভ সূচনা হবে।
উল্লেখ্য, এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া দীর্ঘদিন ধরে পবিত্র আল-কোরআনের শিক্ষা, ইসলামী মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যমের শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক চরিত্র বিকাশে কাজ করে আসছে। এই সমাবর্তনের মাধ্যমে কোরআন হিফজ সম্পন্নকারী ৫৪ জন শিক্ষার্থীর অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ৮৫ জন O-Level ও A-Level শিক্ষার্থীর একাডেমিক সাফল্য উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানের আকর্ষণীয় আয়োজনগুলোর মধ্যে ছিল—পবিত্র কোরআন তিলাওয়াত, চেয়ারম্যানের উদ্বোধনী বক্তব্য, এভারোজের থিম সং, আসমাউল হুসনা, এভারোজের প্রামাণ্যচিত্র, হিফজ ও O/A Level সমাবর্তন, আরবি ও ইংরেজি কাসিদা, বালক ও বালিকাদের সম্মিলিত কোরআন তিলাওয়াত, বাংলা গানের ম্যাশআপ এবং বিশেষ নৃত্য পরিবেশনা ইত্যাদি।
পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান, অধ্যক্ষের ধন্যবাদ জ্ঞাপন এবং সমাপনী দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক এবং সবুজবাগ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব শায়খ ওয়ালিউল্লাহ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুননাহার আল মামুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারোয়ার রেজা, অক্সফোর্ড এ-কিউ-এর কান্ট্রি ডিরেক্টর শাদিন রেজা এবং পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশের আঞ্চলিক ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি