আইইউবির ইনোভেশন টু ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড প্রতিযোগিতার ইনকিউবেশন পর্বে জায়গা পেলো ২৪টি প্রকল্প
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ‘ইনোভেশন টু ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে জায়গা পেয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের ২৪টি দল। আগামী আট মাস বিশেষজ্ঞদের সহায়তায় নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি ও প্রকল্পগুলোকে বাজারে আনার উপযোগী করে গড়ে তোলার কাজ করবে তারা। এ জন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হবে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন (আইইউবি৩৬০) আয়োজিত এক অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নির্বাচিত ২৪টি দল এবং তাদের জন্য নির্ধারিত শিল্প খাতের ১২ জন পরামর্শককে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রত্যেক পরামর্শক দুটি করে দলের সঙ্গে কাজ করবেন।
আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করছে আইইউবি৩৬০। নেতৃত্বে রয়েছেন আইইউবি৩৬০-এর পরিচালক ড. সাদিয়া বিনতে আলম। আগামী বছর প্রতিযোগিতার ‘শার্ক ট্যাংক’ পর্বে নির্বাচিত দলগুলো মোট ১০ লাখ টাকার পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
গত আগস্ট ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম পর্বে ৫৮টি দলে মোট ১২০ জন অংশ নেন। তাঁদের মধ্য থেকে শিক্ষক ও শিল্প খাতের প্রতিনিধিদের নিয়ে গঠিত নয় সদস্যের একটি কমিটি ২৪টি দলকে বেছে নেয়। এর মধ্যে সাতটি দলের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাকি ১৭টির নেতৃত্বে শিক্ষার্থীরা।
নির্বাচিত দলগুলোর মধ্যে ছয়টি স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করছে। আরও ছয়টি দলের প্রকল্প জলবায়ু, পরিবেশ ও পরিবেশবান্ধব জ্বালানিসংক্রান্ত। কৃষি ও জীবিকার উন্নয়ন নিয়ে কাজ করছে তিনটি দল। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য ও ডিজিটাল অর্থনীতি নিয়ে চারটি এবং প্রযুক্তি, নিরাপত্তা ও শিক্ষাসংক্রান্ত উদ্ভাবন নিয়ে কাজ করছে পাঁচটি দল।
শনিবারের অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ. হুসেইন, ট্রাস্টি আইভি হক রাসেল, উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির কৌশলগত পরামর্শক হিসেবে যুক্ত রয়েছেন ড. জোয়াও ফিয়ালহো। পুরস্কার ও স্বীকৃতিসংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালন করছেন আতিফ মো: শফি এবং শিল্প খাতের পরামর্শকদের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন নাশিদ আলি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি