ATN News
শিরোনাম
  •  

রেকর্ড নয়, সর্বোচ্চ স্বর্ণজয়ী জুঁই পেলেন ই-বাইক

         
রেকর্ড নয়, সর্বোচ্চ স্বর্ণজয়ী জুঁই পেলেন ই-বাইক

রেকর্ড নয়, সর্বোচ্চ স্বর্ণজয়ী জুঁই পেলেন ই-বাইক

ম্যাক্স গ্রুপ ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতার পর্দা নেমেছে। এবারের আসরে ২০টি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সাঁতারুরা। তবে রেকর্ড গড়ে সেরা সাঁতারু নির্বাচিত হওয়া দুই প্রতিযোগী নয়, সর্বোচ্চসংখ্যক স্বর্ণপদক জিতে জাতীয় সাঁতারের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ই-বাইক পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুঁই। বিষয়টি নিয়ে সাঁতার অঙ্গনে তৈরি হয়েছে আলোচনা ও প্রশ্ন।

আজ শনিবার শেষ হওয়া প্রতিযোগিতার শেষ দিনেও হয়েছে চারটি নতুন জাতীয় রেকর্ড। সব মিলিয়ে এবারের আসরে রেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে ২০টিতে।

প্রতিযোগিতায় পদক তালিকায় আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। তারা ৩৪টি স্বর্ণ, ২৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। ১৬টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তৃতীয় স্থান অর্জন করেছে বিকেএসপি। তাদের ঝুলিতে রয়েছে দুটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ পদক। এ ছাড়া নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ দুটি এবং বাংলাদেশ পুলিশ একটি ব্রোঞ্জ পদক পেয়েছে।

ওয়াটারপোলোতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রানার্সআপ বাংলাদেশ নৌবাহিনী এবং তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ। ডাইভিংয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও রানার্সআপ হয়েছে বিকেএসপি।

পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ৭টি স্বর্ণ (৪টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড) অর্জন করে সেরা সাঁতারু নির্বাচিত হন। মহিলা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর ফাতিহা মাহতাব মাইশা ৫ স্বর্ণ, ১টি রৌপ্য (৩টি নতুন জাতীয় রেকর্ড) পদক অর্জন করে সেরা সাঁতারু নির্বাচিত হন। সেরা সাঁতারুকে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হয়। এছাড়া নতুন জাতীয় রেকর্ড গড়া সাঁতারুকে ৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

তবে এবারের আসরে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয়ের স্বীকৃতি হিসেবে ই-বাইক পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুঁই। তিনি মোট আটটি স্বর্ণপদক অর্জন করেছেন। ফলে ব্যক্তিগত বিভাগে সেরা সাঁতারু নির্বাচিত হওয়া রাফি ও মাইশার পরিবর্তে সর্বোচ্চ স্বর্ণজয়ী জুঁইয়ের হাতে উঠেছে আকর্ষণীয় এই পুরস্কার।

এখানেই তৈরি হয়েছে বিতর্কের অবকাশ। আগের আসরগুলোতে জাতীয় রেকর্ড গড়ার কৃতিত্বকে সেরা খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হলেও এবার সর্বোচ্চ স্বর্ণপদক জয়ের ভিত্তিতে ই-বাইক দেওয়া হয়েছে। ফলে সেরা সাঁতারু নির্বাচন এবং সেরা খেলোয়াড়ের পুরস্কারের মানদণ্ড নিয়ে সাঁতারসংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। রেকর্ড গড়ার স্বীকৃতি, নাকি সর্বোচ্চ পদক জয়—কোন অর্জনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, তা নিয়েই এখন আলোচনা চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ