ATN News
শিরোনাম
  •  

ব্যাট হাতে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন শান্ত

         
ব্যাট হাতে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন শান্ত

ব্যাট হাতে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের পর দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নন তিনি। সিনিয়র ব্যাটার হিসেবে দলের প্রয়োজনে আরও বড় ইনিংস খেলা উচিত ছিল বলে মনে করছেন টাইগার অধিনায়ক।

ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান সংগ্রহ করে। এর আগে ২১৩ রানে দিন শেষ করার পরও বড় সংগ্রহ গড়তে পারেনি দল। ফলে মাত্র ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। সেখানেও ব্যাটারদের ব্যর্থতায় বড় পুঁজি গড়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৮ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শান্ত বলেন, প্রথম ইনিংসেই ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। উইকেটের পরিস্থিতি বিবেচনায় প্রথম ইনিংসে আরও বেশি রান করা জরুরি ছিল। তখন বড় লিড নিতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।

দলের সিনিয়র ব্যাটার হিসেবে আরও দায়িত্ব নিয়ে নিজের ব্যাটিং করা উচিত ছিল করেন শান্ত। প্রথম ইনিংসে ১৯ আর দ্বিতীয় ইনিংসে ১০ রান করেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয়, এই ম্যাচে আমরা প্রথম ইনিংসেই ব্যাকফুটে পড়ে গেছি। উইকেটের অবস্থা যেমন ছিল, তাতে ২১৩ রানে দিন শেষ করার পর ২৭২ রান হওয়ায় আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। আমরা জানতাম, পরের দিকে ব্যাটিং করা কঠিন হবে। তাই এত দূর না ভেবে বলব, ভুলটা প্রথম ইনিংসেই করেছি। ওই জায়গায় আরেকটু বড় করতে পারলে লিডটা বেশি হতো, খেলাটাও অন্য রকম হতে পারতো।’

নিজের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করে শান্ত আরও বলেন, ‘সিনিয়র ব্যাটার হিসেবে আমার আরও বড় দায়িত্ব নেওয়া উচিত ছিল। আমি অনেক দিন ধরে খেলছি, অনেকবার এই ধরণের পরিস্থিতিতে পড়েছি। আমি যদি এখান থেকে একটা বড় রান করতে পারতাম, তাহলে হয়তো দল ২৭০-এর জায়গায় ৩৭০ রান করতে পারত। সিনিয়র ব্যাটার হিসেবে আমার আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল।’

সুইপ, রিভার্স সুইপের মতো শট এই টেস্টে বাংলাদেশের ব্যাটারদের কম খেলতে দেখা গেছে। এনিয়ে শান্ত বলেন, ‘স্পিন উইকেটে তো অবশ্যই এটা একটা ভালো অপশন। আমার মনে হয় অবশ্যই আমরা নিতে পারতাম, নেওয়া উচিত ছিল। ম্যাচের সময় যে যে জায়গায় ব্যাটিং করেছে একেকজনের প্ল্যান একেক রকম থাকে। আর কেউ আসলে ওইভাবে সেটই হতে পারেনি। ফলে ওই সুযোগই হয়নি যে এই শটগুলো খেলবে।’

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ