ATN News
শিরোনাম
  •  

ওমর আব্দুল্লাহর নতুন সংসার, বিয়ে করলেন সাংবাদিক নিধি রাজদানকে

         
ওমর আব্দুল্লাহর নতুন সংসার, বিয়ে করলেন সাংবাদিক নিধি রাজদানকে

ওমর আব্দুল্লাহর নতুন সংসার, বিয়ে করলেন সাংবাদিক নিধি রাজদানকে

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান ওমর আব্দুল্লাহ।

এক্সে নিজের পোস্টে ওমর লিখেছেন, ‘গতকাল এক নতুন যাত্রা শুরু হয়েছে।’ একই পোস্টে তিনি নিধি রাজদানকে ট্যাগ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরে পারিবারিক পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন ওমর আব্দুল্লাহর বাবা ফারুক আব্দুল্লাহ ও মা মলি আব্দুল্লাহ। অন্যদিকে নিধি রাজদানের বাবা এমকে রাজদান ও মা শার্লা রাজদানও অনুষ্ঠানে যোগ দেন।

৫৬ বছর বয়সী ওমর আব্দুল্লাহ এর আগে পায়েল আব্দুল্লাহ নামে এক নারীকে বিয়ে করেন। তাদের ঘরে দুই সন্তানও আছে। তবে স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। এ কারণে তিনি তাকে ডিভোর্স দিতে চান। পরে তাদের এই বিয়ের সম্পর্কটি কয়েক বছর ধরে ঝুলে থাকার পর গত জুলাইয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে তাদের চূড়ান্ত বিচ্ছেদ হয়।

এরআগে তারা একে অপরের বিরুদ্ধে মামলা করেছিলেন। পরবর্তীতে তারা মামলা তুলে নিতে সম্মত হন এবং বিচ্ছেদ চূড়ান্ত করেন।

এদিকে তার সাবেক স্ত্রী পায়েল আব্দুল্লাহও হিন্দু ছিলেন। বিয়ের আগে তার নাম ছিল পায়েল নাথ। ওমর আব্দুল্লাহর সঙ্গে বিয়ের পর তিনি নিজের নাম পাল্টে রাখেন পায়েল আব্দুল্লাহ।

সূত্র: এনডিটিভি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ