চার বছর পর পর্দায় আসছে ‘জানোয়ার’, গল্পের কেন্দ্রে দেশি রাস্তার কুকুর
দীর্ঘ অপেক্ষা ও নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে প্রকাশ্যে এল জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘জানোয়ার-দ্য বিস্ট’-এর প্রথম অফিসিয়াল পোস্টার। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজে সিনেমাটির এই পোস্টার প্রকাশ করা হয়, যা ইতোমধ্যে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটির পোস্টারে একটি ভিন্নধর্মী আবহ ও থ্রিলারের ইঙ্গিত মিলছে।
জাহিদ জুয়েলের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো, গল্পের বড় একটি অংশজুড়ে রয়েছে দেশি রাস্তার কুকুর। প্রযোজনা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সিনেমার প্রায় ৭০ শতাংশ দৃশ্যেই থাকবে এসব কুকুরের উপস্থিতি। তাদের স্বাভাবিক আচরণ, মানুষের সঙ্গে সম্পর্ক এবং গল্পের প্রয়োজনে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে গিয়ে শুরু থেকেই নানা সমস্যার মুখে পড়তে হয় নির্মাতাদের।
জানা গেছে, ২০২১ সালে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও প্রশিক্ষিত দেশি কুকুরের অভাবে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এমনকি দশটি প্রশিক্ষিত দেশি কুকুর সরবরাহ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। তবে প্রয়োজনীয় সাড়া না পাওয়ায় একপর্যায়ে সিনেমাটির নির্মাণকাজ স্থগিত হয়ে যায়।
পরবর্তী সময়ে নির্মাতা জাহিদ জুয়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন করে সিনেমাটির কাজ শুরু করার উদ্যোগ নেয় প্রযোজনা প্রতিষ্ঠানটি। প্রচলিত তারকানির্ভর কাস্টিংয়ের পরিবর্তে গল্পের চরিত্রের সঙ্গে মানানসই নতুন অভিনয়শিল্পী বেছে নেওয়ার পরিকল্পনা করেন পরিচালক। দীর্ঘ চার মাসের অনুসন্ধানের পর পাওয়া যায় কাঙ্ক্ষিত নবাগত অভিনয়শিল্পীদের।
সিনেমাটির গল্পের সময়কাল ১৯৬৫ থেকে ১৯৯০ সাল। বিশেষ করে ১৯৬৫ সালের সদরঘাটের জেটিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এর উল্লেখযোগ্য অংশ। পুরোনো সময়ের পরিবেশ ও লোকেশন পর্দায় ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভিএফএক্স প্রযুক্তি। গ্রিন স্ক্রিনে অভিনয় করেছেন শিল্পীরা। পরবর্তী সময়ে প্রযুক্তির সহায়তায় তাঁদের অভিনয়ের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে গল্পের সময়কাল ও পরিবেশ।
চারজন নবাগতসহ মোট ১৫০ জন অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। ‘জানোয়ার’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত শিল্পীদের মধ্যে সাজ ও আবন্তিকা, রয়েছেন অবন্তী, নুসরাত, আলিশা, নাদের চৌধুরী, শিবা সানু, জয়, নাজমুল, শুভ্র মেরাজ, রাকা পপি, শাহ আলম সরকারসহ আরও অনেকে। সিনেমার মূল ভাবনায় রয়েছেন শাহ আলম সরকার এবং কাহিনী ও সংলাপ লিখেছেন শাহ আলম সরকার ও আবদুল আজিজ। প্রযোজনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে সিনেমাটির প্রধান নায়ক-নায়িকাদের দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি