ATN News
শিরোনাম
  •  

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার

         
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে নিজেদের এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। তাকে গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে গ্রেপ্তার করা হয়।

রাজবীর সিং নামে ওই সেনা সদস্যের বিরুদ্ধে অভিযোগ তিনি আইএসআইকে সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য দিয়েছেন।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “তিনি সেনাবাহিনীর গোপন এবং অন্যান্য সামরিক স্পর্শকাতার তথ্য (পাকিস্তানের) আইএসআইয়ের কাছে পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে।”

গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে পাঞ্জাবের ফাজিলকা থানায় মামলা হয়। আর তাকে গতকাল গ্রেপ্তার করা হয়। এই সময়টায় তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সেনাবাহিনীর গোপন ও অন্যান্য স্পর্শকাতর সামরিক তথ্য পাচারের অভিযোগ রয়েছে ওই সেনাসদস্যের বিরুদ্ধে।

মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকেই রাজবীর সিং আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সৌমিত্রা সিং সরকার। গ্রেপ্তারের পর শুক্রবার তাকে শিলিগুড়ির একটি আদালতে হাজির করা হয়। এ সময় তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ড আবেদন করা হয়।

আদালত তার দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন। এই সময়ের মধ্যে তাকে পাঞ্জাবে নেওয়া হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে তাকে ফাজিলকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হাসিমারা এলাকাটি ভারত ও ভুটানের সীমান্তের কাছাকাছি অবস্থিত। তবে ওই এলাকা থেকে গ্রেপ্তারের সময় রাজবীর সিং দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: ডেকান ক্রনিকল

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ