৯ মাস পর শুটিংয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটক ‘অংশীদার’
দীর্ঘ নয় মাসের বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারের চিকিৎসা ও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকার পর নতুন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন তিনি।
‘অংশীদার’ নামের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘হ্যাপি কাউ’ নিবেদিত নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন ইকসান রনি।
তানিয়া বৃষ্টির কাজে ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা ইকসান রনি। অভিনেত্রীকে স্বাগত জানিয়ে তিনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’। নির্মাতার ফেসবুক টাইমলাইনে নাটকটির শুটিংয়ের কিছু দৃশ্যও প্রকাশ করা হয়েছে।
‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
দীর্ঘ চিকিৎসা, কঠোর বিশ্রাম এবং কেমোথেরাপির মতো একটি কঠিন ও দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে যেতে হয়েছে এই অভিনেত্রীকে। এরপর গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান। সেই সুস্থতা নিয়ে দীর্ঘ বিরতি ভেঙে অবশেষে নিজের প্রিয় আঙিনায় ফিরলেন তানিয়া বৃষ্টি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি