জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো খোঁজেন সাই পল্লবী, রান্না জানলে বাড়তি সুবিধা!
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। বিশেষ করে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কেমন মানুষকে পছন্দ করেন, তা নিয়ে সম্প্রতি নিজের ভাবনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তার কাছে বাহ্যিক সৌন্দর্য কিংবা অর্থবিত্তের চেয়ে মানুষের মন, ব্যক্তিত্ব ও ভালো গুণাবলিই বেশি গুরুত্বপূর্ণ।
নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। ছবিটির প্রচারের অংশ হিসেবে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেতা রবি দুবে। অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন একপর্যায়ে অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করেন। জানতে চান, বাস্তব জীবনে কেমন জীবনসঙ্গী পছন্দ সাই পল্লবীর?
উত্তরে অভিনেত্রী জানান, জীবনসঙ্গী হিসেবে সবার আগে একজন ভালো মনের মানুষকে চান তিনি। তার ভাষায়, মানুষটি যেন অতিরিক্ত স্বার্থপর না হন। নিজের কাজ ও আচরণ নিয়ে চিন্তাভাবনা করার পাশাপাশি আত্মসমালোচনা করার মানসিকতাও থাকতে হবে তার।
সাই পল্লবীর মতে, প্রত্যেক মানুষই ভুল করতে পারেন। তবে সেই ভুল বুঝতে পারা এবং তা সংশোধনের চেষ্টা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে না দিয়ে তা স্বীকার করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি জীবনে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন, সে সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘সবার আগে তাকে একজন ভালো মানুষ হতে হবে। তিনি যেন অতিরিক্ত স্বার্থপর না হন। এমন একজন মানুষ হতে হবে, যিনি নিজের কাজকর্ম নিয়ে ভাবনাচিন্তা করেন এবং আত্মসমালোচনা করতে জানেন। অর্থাৎ, জীবনে তিনি কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন, সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকা উচিত।’
তিনি আরও বলেন, ‘ভুল করতেই পারেন, কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার মানসিকতাও থাকতে হবে। নিজের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা চলবে না। আমার পছন্দের তালিকা খুব একটা বড় নয়। তাকে শুধু একজন ভালো মানুষ হতে হবে। আর তিনি যদি রান্না করতে জানেন, তাহলে তো ভালো।’
সাই পল্লবীর এমন সরল কথা শুনে মৃদু হাসেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানে নিজের জীবনের আরও কিছু প্রসঙ্গও তুলে ধরেন অভিনেত্রী। চিকিৎসাবিদ্যায় পড়াশোনা শেষ করেও কেন অভিনয়জগতে পা রাখলেন, সে বিষয়েও কথা বলেন তিনি। পাশাপাশি ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পর তার অনুভূতির কথাও জানান।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি