'বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬' পরিদর্শনে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ৩ দিনব্যাপী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে- 'বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬'।
দেশের স্বনামধন্য ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০টি প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড, দেওয়াল পত্রিকা, প্রজেক্ট উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, এনালিইটিক্যাল কুইজ, গল্প লিখন, কম্পিউটার গেমিংসহ অন্যান্য ইভেন্টের আয়োজন করা হয়েছে। এছাড়া উক্ত বিজ্ঞান উৎসবে জাতীয় বিজ্ঞান জাদুঘর ১টি ফোর-ডি মুভি বাস ও ১টি মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করেছে।
'বিএনএমপিসি সায়েন্স কার্নিভাল-২০২৬' এর দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কার্নিভাল পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।
কার্নিভালের ২য় দিনের আলোচনা সভায় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'প্রিয় শিক্ষার্থীরা তোমরা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পড়াশোনা করবে না, জ্ঞানার্জন করবে, নতুন কিছু জানবে, নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাবে। বিজ্ঞানকে ভয় নয়, জানার ও আবিষ্কারের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করবে। মনে রাখবে, আজকের কৌতূহলী শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক। তোমার হাত ধরেই বাংলাদেশ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।'
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি