ATN News
শিরোনাম
  •  

পাবনার বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ২

         
পাবনার বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ২

পাবনার বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৬ জনের মৃত্যু, আহত ২

পাবনা সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আজ শুক্রবার বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ ধরতে গিয়েছিলেন অনেকে। বিকেলে বৃষ্টির মধ্যে পড়ে বিলের একটি টঙ ঘরে আশ্রয় নেন ৮ জন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হন। তারা বেশ কিছুক্ষণ টঙ ঘরেই পড়ে ছিলেন।

সন্ধ্যার দিকে আশপাশের এলাকার মানুষ টের পেয়ে সেখানে যান এবং ৬ জন নিহত হয়ে পড়ে আছে দেখতে পান। স্থানীয় কয়েকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলটি দুর্গম এলাকায় অবস্থিত। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে।

এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ