ATN News
শিরোনাম
  •  

ঢাকার গরম কমাতে শুক্রবার বিকেলে নামতে পারে বৃষ্টি

         
ঢাকার গরম কমাতে শুক্রবার বিকেলে নামতে পারে বৃষ্টি

ঢাকার গরম কমাতে শুক্রবার বিকেলে নামতে পারে বৃষ্টি

টানা কয়েক দিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। আজ শুক্রবার বিকেলের দিকে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দিনের বেশির ভাগ সময় ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬৬ শতাংশ। এ সময় প্রায় এক ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, শুক্রবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

অন্যদিকে, রাতের দিকে তাপমাত্রা কমে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। এ সময়ও রাজধানীতে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

গত কয়েক দিন ধরে রাজধানীতে গরমের তীব্রতা অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। ফলে মেঘলা আবহাওয়ার মধ্যেও ভ্যাপসা গরমে অস্বস্তি ছিল নগরবাসীর। শুক্রবারের সম্ভাব্য বৃষ্টি সেই অস্বস্তি কিছুটা কমাতে পারে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট পরিবেশ ও জলবায়ু সংবাদ


অন্যান্য সংবাদ