গুলশান-বনানী-বারিধারা লেকের পরিচ্ছন্নতা ও দূষণমুক্তকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকার লেকসমূহ দূষণমুক্ত করা এবং পরিবেশসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে চলমান কার্যক্রমের অংশ হিসেবে গুলশান-বনানী-বারিধারা লেক পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
আজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় তিনি গুলশান লিংক রোড ও বাড্ডা গুদারাঘাটসংলগ্ন লেক এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি লেকের সার্বিক পরিস্থিতি, পরিচ্ছন্নতা ও দূষণমুক্তকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজউক কর্তৃপক্ষের আওতাধীন লেকসমূহের পরিবেশগত ভারসাম্য রক্ষা, পানির গুণগত মান উন্নয়ন এবং লেকের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি