পাবনার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলি, বিএনপি নেতাসহ নিহত ২
পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে গুলি করে বিএনপি নেতা রিপন হোসেন (৪০) ও হাটের ইজারাদার আব্দুস সালামকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আতাইকুলা থানা এলাকার পুষ্পপাড়া হাটের ইজারাদারের কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। অপর নিহত আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় ইজারাদারের কক্ষে বসে বৈঠক করছিলেন রিপন হোসেন ও আব্দুস সালাম। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত সেখানে ঢুকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি