কারিগরি ত্রুটি মেরামতের পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।
আজ বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিট) ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটির যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে বিমানের প্রকৌশলীরা ত্রুটি নিরসনে কাজ শুরু করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজে কারিগরি ত্রুটি ধরা পড়ার পরপরই প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেন। ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল সফলভাবে ত্রুটি মেরামত করে। এরপর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
ফ্লাইটের এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে বোর্ডিং সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। তবে রানওয়ের দিকে অগ্রসর হওয়ার সময় ককপিটে ‘স্পয়লার’–সংক্রান্ত একটি কারিগরি সংকেত দেখা দেয়। এ পরিস্থিতিতে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেন।
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন। এছাড়া তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সফরকালে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় সভায় অংশ নেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি