ATN News
শিরোনাম
  •  

গাজীপুরে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিরোজপুর থেকে ট্রাকচালক গ্রেফতার

         
গাজীপুরে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিরোজপুর থেকে ট্রাকচালক গ্রেফতার

গাজীপুরে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পিরোজপুর থেকে ট্রাকচালক গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মোঃ মাজহারুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানাধীন চারখালী এলাকা থেকে এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে গাজীপুরের কালীগঞ্জ থানার সদস্যরা রাত্রীকালীন রণপাহারা ডিউটি পালন শেষে গ্রেফতার হওয়া তিন আসামিকে নিয়ে থানায় ফিরছিলেন। পথে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) পুলিশের গাড়িটি থামিয়ে সদস্যদের সঙ্গে কথা বলেন।

কথোপকথনের একপর্যায়ে রাত আনুমানিক ৩টা ৩৫ থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্যদের দল ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। ট্রাকটি আটকাতে এগিয়ে গেলে পুলিশের অন্যান্য সদস্যরাও ধাক্কায় গুরুতর আহত হন।

এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল পিরোজপুরের চারখালী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মোঃ মাজহারুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ