ATN News
শিরোনাম
  •  

নারিতায় যান্ত্রিক ত্রুটিতে আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট

         
নারিতায় যান্ত্রিক ত্রুটিতে আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট

নারিতায় যান্ত্রিক ত্রুটিতে আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭ উড্ডয়নে বিলম্ব হচ্ছে। ফ্লাইটটি এখন জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রুটি সারানোর অপেক্ষায় রয়েছে। এর ফলে প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে আসার সময়সূচির কিছুটা পরিবর্তন হতে পারে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজটির ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিমানের দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল উড়োজাহাজটির ত্রুটি শনাক্ত ও মেরামতের চেষ্টা করছে।

ফ্লাইটের এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, বোর্ডিং সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। এরপর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সতর্কসংকেত দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরকালে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ