ATN News
শিরোনাম
  •  

দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয়-নৌপরিবহন সচিব

         
দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয়-নৌপরিবহন সচিব

দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয়-নৌপরিবহন সচিব

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আতাউর রহমান এনডিসি বলেছেন, দক্ষ নাবিক তৈরিতে প্রশিক্ষণে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। ক্যাডেট ও ক্রুদের কোয়ালিটি বা মান এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (IMO) সকল নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে বিশ্ব দরবারে সাড়া ফেলতে পারে।

আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নাবিক ভর্তির প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মেরিন একাডেমিগুলোতে ভর্তির জন্য আবেদন ও প্রক্রিয়াকরণসহ সর্বমোট চার্জ ১৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে উল্লেখ নৌপরিবহন সচিব বলেন, আমাদের সন্তানদের জন্য টেকনিক্যাল কাজের আরো বেশি সুযোগ তৈরি করে দিতে হবে। আর এর মূল চাবিকাঠি হলো আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা। যাদেরকে ভর্তি করা হবে, তাদেরকে অত্যন্ত কঠিন ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, এই সেক্টরকে আরো বেশি উন্নত করতে হবে। দক্ষ ও আন্তর্জাতিক মানের নাবিক তৈরি করা আমাদের দায়িত্ব, যারা ভবিষ্যতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আমাদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। এজন্য প্রতিটি একাডেমিকে কঠোরভাবে শিক্ষার গুণগত মান বজায় রাখাতে হবে।

সভায় উপস্থিত একাডেমি প্রধানগণ বাংলাদেশের মেরিন সেক্টরকে বিশ্বমানে উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ