ATN News
শিরোনাম
  •  

বাংলাদেশি বাজারে পর্যটন আকর্ষণ জোরদার করছে ট্যুরিজম মালয়েশিয়া

         
বাংলাদেশি বাজারে পর্যটন আকর্ষণ জোরদার করছে ট্যুরিজম মালয়েশিয়া

বাংলাদেশি বাজারে পর্যটন আকর্ষণ জোরদার করছে ট্যুরিজম মালয়েশিয়া

বাংলাদেশি বাজারে মালয়েশিয়ার পর্যটন সম্ভাবনা আরও জোরালোভাবে তুলে ধরতে এবং ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬–২০২৭’ (ভিএম২০২৬–২০২৭) প্রচারাভিযানকে সক্রিয়ভাবে এগিয়ে নিতে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এ অংশ নিচ্ছে ট্যুরিজম মালয়েশিয়া। ২৯ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হচ্ছে এ মেলা।

বিটিটিএফের ১৪তম আসরে ২২০টিরও বেশি প্রদর্শক, ২০টিরও বেশি দেশের অংশগ্রহণকারী, ৬০ হাজার সাধারণ দর্শনার্থী, ২ হাজার ৫০০ জন বাণিজ্যিক দর্শনার্থী এবং ২৫০ জনের বেশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্রেতার সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এ মেলা ট্যুরিজম মালয়েশিয়ার জন্য পর্যটন খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সম্ভাব্য ভ্রমণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান-থেকে-প্রতিষ্ঠান (বিটুবি) এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান-থেকে-ভোক্তা (বিটুসি) পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি করবে।

মেলায় ট্যুরিজম মালয়েশিয়ার অংশগ্রহণের মাধ্যমে দেশটির বৈচিত্র্যময় পর্যটন সম্ভার তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে সংস্কৃতি ও ঐতিহ্য, গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্রসৈকত, প্রকৃতি ও পরিবেশবান্ধব পর্যটন, কেনাকাটা, চিকিৎসা পর্যটন, খাদ্যসংস্কৃতি, সভা, প্রণোদনামূলক ভ্রমণ, সম্মেলন ও প্রদর্শনী (মাইস) এবং বিশেষায়িত পর্যটন পণ্য।

ট্যুরিজম মালয়েশিয়া জানায়, “বিটিটিএফ ২০২৬-এ আমাদের অংশগ্রহণ বাংলাদেশি বাজারে মালয়েশিয়ার পরিচিতি বাড়ানো এবং স্থানীয় পর্যটন খাতের সংশ্লিষ্টদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার একটি কৌশলগত উদ্যোগ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা মালয়েশিয়ার আরও বেশি পর্যটন অভিজ্ঞতা ও পণ্য তুলে ধরতে চাই। পাশাপাশি ভিএম২০২৬–২০২৭-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় মালয়েশিয়া ভ্রমণ প্যাকেজ তৈরিতে উৎসাহিত করতে চাই।”

পর্যটন খাতের সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে ট্যুরিজম মালয়েশিয়া ঢাকা বাংলাদেশি পর্যটন শিল্পের সর্বোচ্চ ৪০ জন প্রতিনিধিকে নিয়ে একটি মতবিনিময় ও নেটওয়ার্কিং সেশনের আয়োজন করবে। এ সেশনে মালয়েশিয়ার সর্বশেষ পর্যটন পণ্য ও গন্তব্য, ভ্রমণ প্যাকেজ তৈরির কৌশল, বাজারের প্রবণতা এবং বাংলাদেশি পর্যটন শিল্পের মতামত ও পরামর্শ নিয়ে আলোচনা করা হবে।

ট্যুরিজম মালয়েশিয়া প্যাভিলিয়নে ইসলামিক ট্যুরিজম সেন্টার (আইটিসি) অংশগ্রহণ করে মালয়েশিয়ার মুসলিমবান্ধব পর্যটন পণ্য ও অভিজ্ঞতা তুলে ধরবে। পাশাপাশি বাংলাদেশি পর্যটন শিল্পের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সেশনে ট্যুরিজম মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠানটি।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বাজার মালয়েশিয়ার পর্যটন খাতের জন্য গুরুত্বপূর্ণ। অবকাশযাপন, কেনাকাটা, চিকিৎসা পর্যটন, ব্যবসায়িক ভ্রমণ, মাইস এবং বিশেষায়িত পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে এ বাজারের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে শক্তিশালী আকাশপথের যোগাযোগ এ সম্ভাবনাকে আরও জোরদার করেছে।

২০২৬ সালের আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১ লাখ ২৮ হাজার ৪১৭ জন ভ্রমণকারী গেছেন। একই মাসে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে প্রতি সপ্তাহে মোট ৪৫টি ফ্লাইট চলাচল করেছে, যেখানে ভ্রমণকারীদের জন্য ১০ হাজার ৮৬টি আসন বরাদ্দ ছিল।

ট্যুরিজম মালয়েশিয়ার এ অংশগ্রহণের ফলে মালয়েশিয়ার পর্যটন আকর্ষণ ও পণ্য সম্পর্কে সচেতনতা বাড়বে, পর্যটন খাতের বাণিজ্যিক অংশীদারত্ব আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশি ট্যুর অপারেটররা মালয়েশিয়ার ভ্রমণ প্যাকেজ তৈরি ও প্রচারে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ভ্রমণ গন্তব্য হিসেবে মালয়েশিয়ার অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি ভিএম২০২৬–২০২৭ প্রচারাভিযানের লক্ষ্য অর্জনেও সহায়তা মিলবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ