ডিবি মতিঝিলের অভিযানে যাত্রাবাড়ীতে ১৯ কেজি গাঁজা ও মদসহ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজা ও ২ বোতল মদসহ মোহাম্মদ আলী সুমন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেলে যাত্রাবাড়ী থানাধীন মাওয়া ও কেরানীগঞ্জগামী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৯ কেজি গাঁজা, ২ বোতল মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ আলী সুমন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গোমারবাড়ী এলাকার বাসিন্দা।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি