ATN News
শিরোনাম
  •  

প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিচারকার্যে দেশের শীর্ষ সৃজনশীল ব্যক্তিত্বরা

         
প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিচারকার্যে দেশের শীর্ষ সৃজনশীল ব্যক্তিত্বরা

প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিচারকার্যে দেশের শীর্ষ সৃজনশীল ব্যক্তিত্বরা

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সৃজনশীলতার বিকাশ ও নতুন প্রতিভার স্বীকৃতির লক্ষ্যে আয়োজিত ‘প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬’-এর চূড়ান্ত বিচারকার্য অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন দেশের চলচ্চিত্র, বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, ফ্যাশন, সংগীত, মার্কেটিং ও সৃজনশীল যোগাযোগশিল্পের বিশিষ্ট পেশাজীবীরা। রাজধানীর দ্য ডেইলি স্টার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এ বিচারকার্য।

স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার প্রতিপাদ্য—‘Human Creativity. AI Possibilities.’। মানুষের কল্পনা, সৃজনশীল চিন্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে নতুন ধরনের সৃজনশীল কাজকে উৎসাহিত করা এবং বাংলাদেশের এআই ক্রিয়েটিভ কমিউনিটিকে এগিয়ে নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

চূড়ান্ত বিচারকমণ্ডলীতে বিভিন্ন শিল্পের বিশিষ্ট ব্যক্তিরা

প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত বিচারকমণ্ডলীতে রয়েছেন বিভিন্ন শিল্পের অভিজ্ঞ ও স্বনামধন্য ব্যক্তিত্বরা। তাঁরা হলেন—
- অমিতাভ রেজা চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা
- তানজিলা বাহার চৌধুরী, হেড অব মার্কেটিং, প্রাণ-আরএফএল গ্রুপ
- হাসিব হাসান চৌধুরী, প্রতিষ্ঠাতা, সিবস সল্যুশন
- কিংকর আহসান, লেখক ও সিইও, হাভাস বাংলাদেশ
- সাজিদ মাহবুব, গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম
- হাসিবুল হোসেন উপল, ড্রামার, ড্রিক
- আহমেদ তুহিন রেজা, ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিয়েটিভ ডিরেক্টর, হাউস অব আহমেদ
- ইসমামুল ফারহাদ, লিড গিটারিস্ট, শূন্য ও কমিউনিকেশনস স্ট্র্যাটেজিস্ট
- মাহাদী ফয়সাল, সংগীতশিল্পী ও মার্কেটিং ডিরেক্টর, এসিআই লজিস্টিকস লিমিটেড

বিভিন্ন শিল্পে বিচারকদের অভিজ্ঞতা এআই-নির্ভর সৃজনশীল কাজের মৌলিকত্ব, প্রযুক্তির ব্যবহার, গল্প বলার দক্ষতা, নান্দনিকতা ও সামগ্রিক প্রভাব মূল্যায়নে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি যুক্ত করেছে।

প্রযুক্তির পাশাপাশি গুরুত্ব পাচ্ছে মানুষের সৃজনশীলতা

কৃত্রিম বুদ্ধিমত্তা সৃজনশীল কাজের প্রচলিত পদ্ধতিতে দ্রুত পরিবর্তন আনছে। এ বাস্তবতায় প্রিজমের লক্ষ্য শুধু এআই প্রযুক্তির ব্যবহারকে স্বীকৃতি দেওয়া নয়; বরং এর পেছনে থাকা মানুষের নিজস্ব ভাবনা, মৌলিক ধারণা, গল্প বলার দক্ষতা ও সৃজনশীল সিদ্ধান্তকেও গুরুত্ব দেওয়া।

চূড়ান্ত পর্যায়ে জমা পড়া কাজের বৈচিত্র্য বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতা নিয়ে ক্রমবর্ধমান আগ্রহ ও সম্ভাবনার প্রতিফলন। এসব কাজ থেকে সেরা নির্বাচন করতে বিচারকদের বিবেচনায় রয়েছে মৌলিকত্ব, সৃজনশীল বাস্তবায়ন, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং কাজের সামগ্রিক প্রভাব।

এবারের আয়োজনে চারটি বিভাগে কাজ মূল্যায়ন করা হচ্ছে—এআই বিজ্ঞাপন, এআই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, এআই মিউজিক ভিডিও এবং এআই ফ্যাশন। বিজ্ঞাপন, চলচ্চিত্র, সংগীত ও ফ্যাশনশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমুখী ব্যবহার এবং নতুন সৃজনশীল সম্ভাবনা তুলে ধরাই এসব বিভাগের উদ্দেশ্য।

বাংলাদেশের এআই ক্রিয়েটিভ ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ

স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬ নতুন প্রজন্মের ক্রিয়েটরদের পরীক্ষা-নিরীক্ষা, উদ্ভাবন ও নিজস্ব সৃজনশীল ভাষা বিকাশে উৎসাহিত করতে চায়। একই সঙ্গে এ উদ্যোগের মাধ্যমে ক্রিয়েটরদের সঙ্গে শিল্পের অভিজ্ঞ পেশাজীবীদের সংযোগ তৈরি এবং বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীল কাজ বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকেরা।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের সৃজনশীলতার সমন্বয়ে কীভাবে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে, তা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী সৃজনশীল কাজ তৈরিতেও ভূমিকা রাখতে চায় এ আয়োজন। প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানসংক্রান্ত পরবর্তী ঘোষণা আয়োজকদের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, ‘প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬’ স্পাইকস্টোরি লিমিটেডের একটি উদ্যোগ। ‘Human Creativity. AI Possibilities.’ প্রতিপাদ্যে আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সৃজনশীল কাজকে স্বীকৃতি দেওয়া, নতুন প্রতিভাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের এআই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির বিকাশে অবদান রাখা।

* বিজ্ঞপ্তি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ