ATN News
শিরোনাম
  •  

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই

         
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা স্মারক, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই

বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক, দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র সই হয়েছে।

আজ বুধবার প্রধানমন্ত্রীর জাপান সফরকালে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত সোমবার (২৬ অক্টোবর) চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মূল লক্ষ্য দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং অর্থনৈতিক ও পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা।

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সই হওয়া সমঝোতা স্মারক, অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্রের মাধ্যমে দুই দেশের সহযোগিতামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান গেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ