বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার, ৫ লাখ ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
রাজধানীতে পৃথক অভিযানে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। এ ছাড়া গুলশান-২ এলাকায় ৪৩০ লিটার বিদেশি মদ ও ১৫৫ দশমিক ৭৬ লিটার বিয়ারসহ একজনকে এবং যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ৫ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর অধিনায়ক।
এসআরবি-১ জানায়, গত ২৬ অক্টোবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা থেকে নিখোঁজ নারী ভিকটিম উদ্ধারের আবেদন পাওয়ার পর অভিযান শুরু করা হয়। ওই দিন বিকেল ৩টার দিকে এসআরবি-১-এর সিপিসি-২-এর একটি দল রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার-সংলগ্ন এলাকা থেকে দুজন নারীকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া নারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ৮টা থেকে পরদিন ২৭ অক্টোবর রাত ১টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ নারীকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া নারীরা জানান, তাঁদের চীনে নিয়ে যাওয়ার কথা বলে উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হয়েছিল। পরে বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই বিদেশে পাচারের উদ্দেশ্যে তাঁদের একটি বাসায় আটকে রাখা হয়। এ সময় তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয় বলে জানা গেছে।
উদ্ধার হওয়া ১২ নারীকে তাঁদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে এসআরবি-১।
এসআরবি-১-এর পক্ষ থেকে জানানো হয়, গত ২৭ অক্টোবর রাত ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিমানবন্দর এলাকা থেকে একটি মিনি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ অবৈধ মাদক গুলশান-২-এর ১১৮ নম্বর সড়কের দিকে নেওয়া হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গুলশান থানাধীন গুলশান-২ এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৪৩০ লিটার বিদেশি মদ ও ১৫৫ দশমিক ৭৬ লিটার বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১ জানতে পারে, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি রয়েলস ট্রাভেলসের বাস ঢাকার গাবতলীর উদ্দেশে আসছে।
এরপর এসআরবি-১-এর একটি আভিযানিক দল ও টহল দল ভোর সাড়ে ৫টা থেকে ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ইউটার্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। ভোর আনুমানিক ৬টা ২০ মিনিটে একটি বাস দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে সেটি আটক করা হয়।
বাসটি তল্লাশি করে ৫ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১। সংশ্লিষ্ট ঘটনায় মোট ছয়জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে এসআরবি-১-এর অধিনায়ক বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি