ATN News
শিরোনাম
  •  

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৬৪

         
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৬৪

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৬৪

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে পৌঁছেছে। এটি দেশটির স্মরণকালের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা। দেশটির মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলে জানিয়েছে, একই গন্তব্যের দিকে যাওয়া দুটি ট্রেন একই লাইনে চলছিল। এরমধ্যে একটি ট্রেন আরেকটি ট্রেনকে পেছন থেকে এসে অত্যন্ত জোরে আঘাত করে। এতে ট্রেনের দুটি বগি লাইন থেকে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর ট্রেনের ভেতরে থাকা অনেক যাত্রী ছিটকে বাইরে পড়ে যান। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠান।

জেসুস জেরোনিমো নামে ৫৪ বছর বয়সী এক যাত্রী দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, প্রথমে তারা ভেবেছিলেন ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে বাইরে বের হয়ে দেখতে পান, তাদের ট্রেনটি একদিকে কাত হয়ে রয়েছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন এবং অনেকে ভয়ে কাঁপছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের কয়েকজনকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অন্য আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে ২০১৩ সালে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের সান্তিয়াগো দে কম্পোস্তেলা শহরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় একটি ট্রেন বাঁকে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৮০ জন নিহত হন।

নতুন এই দুর্ঘটনার পর দেশটির রেল যোগাযোগের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ