ATN News
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে শিক্ষার্থীদের যুক্তির লড়াই: বিষয় কারিগরি শিক্ষাই বেকারত্ব দূর করার প্রধান উপায়

         
কেরানীগঞ্জে শিক্ষার্থীদের যুক্তির লড়াই: বিষয় কারিগরি শিক্ষাই বেকারত্ব দূর করার প্রধান উপায়

কেরানীগঞ্জে শিক্ষার্থীদের যুক্তির লড়াই: বিষয় কারিগরি শিক্ষাই বেকারত্ব দূর করার প্রধান উপায়

ঢাকার কেরানীগঞ্জে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘কারিগরি শিক্ষাই বেকারত্ব দূর করার প্রধান উপায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আজ,(২৮ অক্টোবর)বুধবার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনই যুবসমাজকে কর্মক্ষম করে তোলার মূল চাবিকাঠি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তার্কিকদের এই আসর বসে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক, সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত ঊর্ধতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কেবল সনাতন শিক্ষায় সীমাবদ্ধ না থেকে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এটিই বেকারত্ব ও যুবসমাজের হতাশা দূর করার সবচেয়ে কার্যকর উপায়।

বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব শেষে বিজয়ী শিক্ষার্থী এবং ‘টপ ফিফটিন’ মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ সেরা মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও যুগোপযোগী চিন্তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্ট : শাহিন গাজী/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ