স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল এবং আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্পেনের ট্রেন অপরারেটর এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা বিস্তারিত কোনো কিছু জানায়নি।
স্প্যানিশ পাবলিক ব্রডকাস্টার টিভিই জানিয়েছে, দুটি ট্রেন একই লাইনে চলছিল। এরমধ্যে একটি ট্রেন আরেকটি ট্রেনকে অত্যন্ত দ্রুত গতিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে করে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ বলেছেন, এ দুর্ঘটনায় তিনি ‘অবাক’ হয়েছেন।
দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে ৫৪ বছর বয়সী এক যাত্রী জেসুস জেরোনিমো জানান, সংঘর্ষের সময় যাত্রীরা ট্রেনের ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান। প্রথমে তাঁরা ট্রেন লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করেছিলেন। পরে বাইরে বের হয়ে ট্রেনের একটি অংশ কাত হয়ে থাকতে দেখেন। সেখানে অনেক আহত মানুষকে পড়ে থাকতে এবং আতঙ্কিত যাত্রীদের কাঁপতে দেখেন বলেও জানান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি