একদিনে নৌ পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি মিটার জাল ও ১ হাজার কেজি মাছ জব্দ; ১৬৯ জন গ্রেপ্তার
দেশব্যাপী ইলিশের নিরাপদ প্রজনন সুনিশ্চিত করতে এবং জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নৌ পুলিশ পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এ এক বিপুল সফলতা অর্জিত হয়েছে। অভিযানের গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন নদী অববাহিকা ও প্রজনন ক্ষেত্রে পরিচালিত জোরদার অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, ইলিশ মাছ, নৌযান জব্দসহ বিপুল সংখ্যক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
মোট ১ কোটি ৯২ লক্ষ ৬০ হাজার ৬৯৫ মিটার অবৈধ কারেন্ট ও অন্যান্য ক্ষতিকর জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
অবৈধভাবে আহরিত ১,০৯৯ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে (যা পরবর্তীতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়)।
ইলিশ শিকার ও পরিবহনে ব্যবহৃত ৬৭টি নৌযান জব্দ করা হয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৬৭টি মামলা দায়ের করা হয়েছে এবং ১৬৯ জন অসাধু জেলে ও চক্রকে গ্রেপ্তার করা হয়েছে।
মা ইলিশ প্রজনন মোভ্যালের এই গুরুত্বপূর্ণ সময়ে দেশের নদ-নদী ও উপকূলীয় এলাকায় নৌ পুলিশের টহল ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন মৌসুম সফল করতে নৌ পুলিশ সর্বাত্মক অভিযান চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি