কান চলচ্চিত্রের স্বর্ণপামজয়ী নির্মাতা পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড
ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত এবং দুই বছরের জন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের সংবাদমাধ্যম এমতেদাদকে এ তথ্য জানিয়েছেন পানাহির আইনজীবী মোস্তফা নিলি। তাঁর ভাষ্য অনুযায়ী, তেহরানের একটি বিপ্লবী আদালত পানাহির অনুপস্থিতিতে এ রায় দিয়েছেন।
আইনজীবী জানান, সম্প্রতি পানাহি তাঁকে জানিয়েছেন, তাঁর ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়েছে। পরে বিচার বিভাগের সঙ্গে যোগাযোগ করে তাঁরা জানতে পারেন, অনুপস্থিতিতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এর আগে ‘ব্যবস্থাবিরোধী প্রচারণার’ অভিযোগে পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছিল ইরানের বিচার বিভাগ। এ মামলায় তাঁর নির্মিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ চলচ্চিত্রটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়। সিনেমাটি ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জেতে।
উল্লেখ্য, ইরানি কর্তৃপক্ষের অন্যতম সমালোচক হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত জাফর পানাহি। ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কারাগারে ছিলেন তিনি। বছরের পর বছর ধরে তার চলচ্চিত্র নির্মাণ ও বিদেশ ভ্রমণের ওপরও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু নিজের অবস্থান থেকে তিনি নড়েননি। চলচ্চিত্রের মাধ্যমে নিজের নিজের বক্তব্য জারি রেখেছেন।
বিভিন্ন বাধা ও আইনি পদক্ষেপের মধ্যেও চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রেখেছেন এই নির্মাতা। তাঁর কাজ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হলেও নিজ দেশে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি