সেঞ্চুরির দুয়ারে সাদমান, আলোকস্বল্পতায় ফের বন্ধ মিরপুর টেস্ট
মিরপুর টেস্টে আবারও হানা দিয়েছে আলোকস্বল্পতা। দ্বিতীয়বারের মতো খেলা বন্ধ হওয়ার সময় সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে ছিলেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। ৭৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২১৩ রান। সাদমান ৯৯ এবং লিটন দাস ১০ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
প্রথমবার আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠে গড়িয়েছে মাত্র ৪ ওভার। এরপরই আবারও আলো কমে আসায় দিনের খেলা সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুতে পেসারদের চ্যালেঞ্জ সামলে ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নিয়েছে বাংলাদেশ। মিরপুরের উইকেটে সফরকারী পেসাররা গতি ও সুইংয়ে শুরুতে চাপে রাখলেও পরবর্তী সময়ে স্পিনাররাও পেয়েছেন টার্ন। প্রথম সেশন শেষে ২ উইকেটে ৯৬ রান তুলেছিল স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল সাদমান ইসলাম। ধৈর্যশীল ব্যাটিংয়ে ৯৫ বলে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের দশম অর্ধশতক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি তার চতুর্থ ফিফটি। পাঁচটি চারের সাহায্যে ইনিংস এগিয়ে নিয়ে এখন ক্যারিয়ারের আরেকটি টেস্ট সেঞ্চুরির অপেক্ষায় বাঁহাতি এই ওপেনার।
তবে সাদমানের সঙ্গে বড় জুটি গড়ার পথে একে একে ফিরেছেন বাংলাদেশের তিন ব্যাটার। দলীয় ৯ রানে প্রথম উইকেটের পতন ঘটে তানজিদ হাসান তামিমের বিদায়ে। জেইডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁয়ে গেলে স্লিপে ক্যাচ দেন তিনি। ৭ রান করে ফেরেন তানজিদ।
এরপর সাদমানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন মুমিনুল হক। কিন্তু শামার জোসেফের বলে মিড-অফে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৫১ বলে ২৮ রান করেন মুমিনুল।
মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পঞ্চম ওভারে টেস্ট ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন সাদমান ইসলাম। তবে আরেকপ্রান্তে নড়বড়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত’র ব্যাট। পরের ওভারেই জোমেল ওয়ারিকানের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন বাংলাদেশ অধিনায়ক। রিভিউ নিলেও কাজে আসেনি, তার বিদায়ে ১১০ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।
চতুর্থ উইকেটে ব্যাট করতে নামেন মুশফিকুর রহিমের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া তাওহীদ হৃদয়। ওপেনার সাদমানের সঙ্গে দেখে-শুনেই খেলছিলেন তিনি, ছিলেন অর্ধশতকের কাছাকাছি। কিন্তু ব্যক্তিগত ৪২ রানে রিটাইয়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হৃদয়। এরপর লিটনকে নিয়ে জুটি গড়ার প্রচেষ্টা চালাচ্ছেন সাদমান।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি