ATN News
শিরোনাম
  •  

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরাপত্তা জোরদার, ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান

         
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরাপত্তা জোরদার, ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরাপত্তা জোরদার, ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডিওন ক্যামেরা দেওয়া হয়েছে।

আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

সিনিয়র সচিব জানান, নির্বাচনী এলাকায় সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডিওন ক্যামেরার আওতায় আনা হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের মনে কোনো ধরনের সংশয় বা আতঙ্ক না রাখার আহ্বান জানিয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ স্পষ্ট করে বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ নিয়ে উদ্বেগের কোনো অবকাশ নেই এবং ভোটাররা সম্পূর্ণ নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ