পাতার আড়ালে নাজিফা তুষি, প্রকৃতির ছোঁয়ায় মুগ্ধ ভক্তরা
পরনে শাড়ি, খোলা চুল, মুখে হালকা সাজ। দুই হাতে একটি পাতা ধরে ঢেকে রেখেছেন মুখ। রহস্যের সঙ্গে তার সম্পর্ক অবশ্য বেশ পুরনো। সিনেমার পর্দায় তাকে রহস্যময়ী রূপে দেখা গেছে বারবার।
এবার ফেসবুকের দেয়ালে যে ছবি দিলেন তিনি, তাতে পাতা দিয়ে মুখটা ঢেকেছেন বটে। তবে ভক্তরা তার চোখ দেখেও চিনে নিচ্ছেন। তিনি নাজিফা তুষি। সোমবার (২৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
তাতে দেখা গেল, এটি একটি হালকা ফেব্রিকের শাড়ি পরেছেন তুষি, যাতে কালো, বাদামী ও ধূসর রঙের শেডে বিভিন্ন ফ্লোরাল এবং নেচার-ইনস্পায়ার্ড প্রিন্ট রয়েছে। শাড়ির পাড়ে রয়েছে সূক্ষ্ম এবং আকর্ষণীয় নকশা। শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন সাদা স্ট্রাইপ সবুজ রঙের ব্লাউজ। হাতেও রয়েছে গাঢ় সবুজ চুড়ি।
ছবিগুলো তোলা হয়েছে একটি উদ্যানের সবুজ পরিবেশে। গাছের ছায়া, ফুল আর পাতার আবহে তুষির এই উপস্থিতি যেন প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ারই গল্প বলে। মুখ আড়াল করে রাখার ভঙ্গি ছবিগুলোতে যোগ করেছে রহস্যময়তার ছোঁয়া।
তুষির নতুন ছবিগুলো দেখে প্রশংসায় মেতেছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে কেউ তাকে বলেছেন ‘কী চমৎকার নারী’, কেউ লিখেছেন ‘কী স্নিগ্ধ’। আরেক ভক্তের মন্তব্য, ‘অনবদ্য তুমি’। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।
অভিনয়ের ক্ষেত্রেও সময়টা বেশ ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে নাজিফা তুষির। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আলোচনায় রয়েছেন তিনি। অন্যদিকে, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ নিয়েও দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ রয়েছে। পাশাপাশি আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তেও দেখা যাবে তাকে।
পর্দায় রহস্যময় চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত তুষির নতুন এই ছবিগুলোতেও যেন সেই রহস্যেরই অন্য এক প্রকাশ ঘটেছে। তবে এবার কোনো চরিত্রের প্রয়োজনে নয়, প্রকৃতির সান্নিধ্যে নিজের স্নিগ্ধ উপস্থিতি দিয়েই ভক্তদের মন কেড়েছেন এই অভিনেত্রী।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি