নারায়ণগঞ্জে এ জে আর কুরিয়ার অফিসে আগুন দেওয়ার চেষ্টা, যাত্রাবাড়ীতে গাড়ি ভাঙচুর
এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের নারায়ণগঞ্জ শাখায় আগুন দেওয়ার চেষ্টা এবং ঢাকার যাত্রাবাড়ীতে প্রতিষ্ঠানটির একটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। পৃথক দুটি ঘটনায় দুর্বৃত্তদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের শাখা কার্যালয়ের শাটারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় চার ব্যক্তি। তারা দুটি মোটরসাইকেলে করে সেখানে আসে বলে জানা গেছে। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী আগুন দেখতে পেয়ে তা নেভানোর ব্যবস্থা করেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অন্যদিকে, এর আগের দিন ২৬ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নামার পর এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তিন থেকে চার ব্যক্তি ইট দিয়ে গাড়িটির কাচে আঘাত করে। এতে গাড়িটির কাচ ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
পরপর দুই দিনের ব্যবধানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে এবং এ বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি