কদমতলীতে ভেজাল আইসক্রিম ও পানি তৈরির কারখানায় এসআরবির অভিযান
রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ভেজাল আইসক্রিম উৎপাদনকারী তিনটি কারখানা এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন একটি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করেছে এসআরবির ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং এসআরবি-১০, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদার যৌথ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে তিনটি আইসক্রিম কারখানা সিলগালা করা হয়। পাশাপাশি বিএসটিআইয়ের অনুমোদনবিহীন একটি ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়।
এসআরবি জানায়, প্রতিষ্ঠার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল ওষুধ, নকল খাদ্যপণ্য এবং অননুমোদিত প্রসাধনীসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি।
জনস্বার্থ রক্ষায় ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি। এসব অপরাধের বিরুদ্ধে সংস্থাটির জিরো টলারেন্স নীতির আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি