খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য নিয়ে আইইউবিতে জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত
বিশ্ব ডিম দিবস ও বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্ব নিয়ে জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বসুন্ধরা আবাসিক এলাকার ক্যাম্পাস অডিটোরিয়ামে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুডের (বিএসএসএফ) উদ্যোগে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ষষ্ঠ জাতীয় কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ক্যাব ইন্টারন্যাশনালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আয়োজক হিসেবে অংশ নেয়।
সেমিনারে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের পুষ্টিমান বজায় রাখা এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপউপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ এনায়েত ই রাব্বী।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মশিউর রহমান।
সেমিনারে কৃষি ও নিরাপদ খাদ্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। প্রাণিসম্পদ ও মৎস্যবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কেএইচএম নাজমুল হুসাইন নাজির।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ক্যাব ইন্টারন্যাশনালের বিশেষজ্ঞরা। তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞানভিত্তিক উদ্যোগ, কার্যকর নীতিমালা, নিরাপদ উৎপাদনব্যবস্থা এবং সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিএসএসএফের সাংগঠনিক সম্পাদক ও আইইউবির লাইফ সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. জীবুন্নাহার খন্দকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসএসএফের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান।
বিশ্ব ডিম দিবস ২০২৬ এর প্রতিপাদ্য ছিল ‘প্রোটিন দ্যাট পাওয়ারস অ্যান্ড প্রটেক্টস’। প্রতিপাদ্যটির মাধ্যমে ডিমের উচ্চ পুষ্টিমান, প্রোটিনের উৎস হিসেবে এর গুরুত্ব এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ডিমের ভূমিকা তুলে ধরা হয়।
সেমিনারে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষক, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়।
এটিএন নিউজ / মা.ই.স