পরকীয়া বিতর্কে নীরবতা ভাঙলেন গোবিন্দ, স্ত্রীর পেছনে অন্য কারও প্রভাবের ইঙ্গিত!
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ নিয়ে আলোচনা যেন থামছেই না। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা। এমনকি অভিনেত্রী কোমল রানির সঙ্গে গোবিন্দর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
দীর্ঘদিনের এই বিতর্কের মধ্যে এবার মুখ খুললেন গোবিন্দ। তবে স্ত্রীর অভিযোগ সরাসরি নাকচ না করে অভিনেতার দাবি, কেউ একজন ইচ্ছাকৃতভাবে তার স্ত্রীকে প্রভাবিত করছেন। পরিস্থিতির আঁচ সাত-আট বছর আগেই পেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও চলমান বিতর্ক প্রসঙ্গে কথা বলেন গোবিন্দ। স্ত্রীর অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও তাঁর দাবি, কেউ একজন ইচ্ছাকৃতভাবে সুনীতাকে প্রভাবিত করছেন। সাত-আট বছর আগেই এমন পরিস্থিতির আভাস পেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।
গোবিন্দর ভাষ্য, চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন মানুষ নিজেদের মতো করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিশেষ করে নারীদের প্রতিক্রিয়া নিয়েও তাঁর কোনো আপত্তি নেই। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে বিতর্কে জড়ানোর পরিবর্তে নীরব থাকতেই পছন্দ করেন তিনি।
অভিনেতা বলেন, “দেশজুড়ে অনেকেই নানা প্রতিক্রিয়া দিচ্ছেন, বিশেষ করে মহিলারা। তাঁদের প্রতিক্রিয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি চুপ থাকতেই পছন্দ করি। কারণ জানি, এই সময়টা কেটে গেলেও কথার আঘাত থেকে যাবে।”
তিনি আরও জানান, বাধ্য না হলে নিজের আচরণ নিয়ে কাউকে প্রশ্ন তোলার সুযোগ দিতে চান না। তাঁর মতে, পরিস্থিতি সাময়িকভাবে কেটে গেলেও কথার আঘাত দীর্ঘদিন থেকে যেতে পারে।
দাম্পত্য জীবনের টানাপোড়েনের পাশাপাশি নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে নিজের পায়ে গুলি লাগার ঘটনার কথা উল্লেখ করেন তিনি। গোবিন্দার দাবি, ওই দুর্ঘটনার পর এক পা হারানো ব্যক্তির চরিত্রে অভিনয়ের জন্য তার কাছে একাধিক প্রস্তাব এসেছিল। এমনকি ২০ থেকে ২২ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান তিনি।
গোবিন্দার বক্তব্য, জীবনে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও আত্মসম্মান বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে চলমান বিতর্কের মধ্যেও তার মন্তব্য, অপ্রয়োজনীয় আলোচনা ও কথার আঘাত এড়িয়ে নীরব থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
তবে গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে চলমান অভিযোগ-পাল্টা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্যই আপাতত আলোচনার কেন্দ্রে রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি