দুই দিনেই কোটি ভিউ, অপূর্ব-নীহার ‘ভালো আছো তো?’ নিয়ে দর্শকদের উচ্ছ্বাস
প্রকাশের মাত্র দুই দিনেই ইউটিউবে এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত নাটক ‘ভালো আছো তো?’। নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর মধ্যেই ইউটিউবে নাটকটির ভিউ ছাড়িয়েছে ১ কোটি। ইউটিউবে বিপুলসংখ্যক লাইক ও মন্তব্যের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নাটকটি নিয়ে চলছে আলোচনা।
দুই দিন আগে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নির্মাতা জাকারিয়া সৌখিনের এই নাটক। গল্পের অভিনবত্ব, সাবলীল সংলাপ, আবেগঘন উপস্থাপন এবং ব্যতিক্রমী সমাপ্তি নাটকটিকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে বলে মনে করছেন অনেকে।
নাটকটির শুরুতেই রয়েছে চমক। এরপর গল্পের ঘটনাপ্রবাহ ধীরে ধীরে গভীরতার দিকে এগিয়েছে। চরিত্রগুলোর আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং দৃশ্যায়নের দক্ষ উপস্থাপন দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখে। বিশেষ করে নাটকের শেষ দৃশ্য দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
অপূর্ব ও নাজনীন নীহা এর আগেও ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন। আগের কাজগুলোর মতো নতুন নাটকটিতেও তাঁদের রসায়ন দর্শকদের আকৃষ্ট করেছে। তাঁদের অভিনয়ের পাশাপাশি গল্পের নির্মাণশৈলীও নাটকটির জনপ্রিয়তার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।
নাটকটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি বলেন, ‘সবসময় নিজের মনের মতো কাজ করতে চেয়েছি। কাজের স্বীকৃতি ও প্রাপ্তিতে আনন্দ হয়। এই প্রাপ্তি আমার একার নয়। প্রযোজক, শিল্পী, দর্শক ও আমার টিমকে অভিনন্দন জানাই।’
সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই সাফল্যে দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ। অপূর্ব, নীহা, জাকারিয়া সৌখিনসহ পুরো টিমকে অভিনন্দন। সিএমভি সবসময় দর্শকচাহিদার কথা মাথায় রেখে রুচিশীল ও মানসম্মত কনটেন্ট তৈরি করছে। এমন প্রাপ্তি পরবর্তী কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়।’
নাটকটিতে অপূর্ব-নীহা জুটির সঙ্গে আরও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক, প্রান্ত প্রমুখ। আহমেদ রিজভীর কথায় সাজিদ সরকারের সুর-সংগীতে নাটকের একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’তে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।
মুক্তির অল্প সময়ের মধ্যে এক কোটি ভিউয়ের মাইলফলক অর্জন নাটকটির প্রতি দর্শকদের আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে। গল্প, অভিনয় ও আবেগের সমন্বয়ে ‘ভালো আছো তো?’ ইতিমধ্যে বাংলা নাটকের দর্শকদের আলোচনায় জায়গা করে নিয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি