ATN News
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

         
কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ ২৬ অক্টোবর দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। পাশাপাশি আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। সব মিলিয়ে অগ্নিনির্বাপণ কার্যক্রমে মোট ৮টি ইউনিট কাজ করার কথা রয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ