ATN News
শিরোনাম
  •  

মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৪

         
মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৪

মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে গ্রেফতার ৮৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৫ অক্টোবর) মতিঝিল বিভাগের আওতাধীন বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মতিঝিল বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (২৫ অক্টোবর) মতিঝিল বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মতিঝিল থানা ০৪ জন, পল্টন থানা ২৮ জন, সবুজবাগ থানা ০৪ জন, খিলগাঁও থানা ১৩ জন, রামপুরা থানা ০৪ জন, শাহজাহানপুর থানা ১৯ জন ও মুগদা থানা ১২ জন।

সাতটি থানায় পরিচালিত এ অভিযানে মোট ৮৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় পুলিশের এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ